সবাইকে স্বাগতম হুলহুলিয়া গ্রামের ওয়েবসাইটে

বাংলাদেশের অন্যন্য দৃষ্টান্ত স্থাপনকারী ও ব্যতিক্রমী এক মডেল গ্রাম হুলহুলিয়া৷ ১২টি পাড়ায় বিভক্ত প্রায় সাড়ে ৪ হাজার জনগোষ্টী সমন্বয়ে গঠিত হুলহুলিয়া গ্রাম৷এ গ্রামের সকলের মধ্যে রয়েছে ভাতৃত্ব ও সম্প্রতির এক অবিচ্ছেদ্দ বন্ধন৷ যে গ্রামের সুনাম ছড়িয়ে পড়েছে দেশ-বিদেশে৷হুলহুলিয়ার আলোকবর্তীকা হিসেবে কর্মকান্ড পরিচালনা করছে সামাজিক উন্নয়ন পরিষদ৷ নিজস্ব সংবিধানে চলে গ্রামের সকল কার্যক্রম ও বিচার ব্যবস্থা৷সামাজিকতার বন্ধনে সবাই আবদ্ধ৷ এ গ্রামে নেই নিরক্ষর মানুষ, নেই বাল্য বিবাহ, যৌতুক প্রথা ও অসামজিক কর্মকান্ড৷ গ্রামের সবাই সমাজবদ্ধ৷এ গ্রামে নেই কোন কোন্দল, নেই হিংসা বিদ্বেষ৷ শতভাগ স্যানিটেশন গ্রামর নাম হুলহুলিয়া৷ স্বাধীনতার পর এ গ্রামের কেউ মামলা করতে থানায় যায়নি৷রাষ্ট্রের মধ্যে যেন আরেকটি ছোট রাষ্ট্র৷ নিজেদের অনুদানে চলছে মসজিদ, মাদ্রাসা, স্কুল, ক্লাব সহ অনেক প্রতিষ্ঠান৷
আধুনিক হুলহুলিয়া গঠনে যাঁদের অবদান অনস্বিকার্য, সেইসব কৃতি সন্তান, শিক্ষাবিদ ও সমাজসেবক মরহুম মছির উদ্দন মৃধা,শিক্ষাবিদ মরহুম মফিজ উদ্দিন পন্ডিত, শিক্ষাবিদ মরহুম ফরিদ উদ্দিন শাহ, মরহুম হানিফ উদ্দিন মিঞা(পরিচালক, আনবিক শক্তি কমিশন),মরহুম একে তালুকদার (যুগ্ম সচিব আইন মন্ত্রণালয়), এম,এম রহমত উল্লাহ (সাবেক চেয়ারম্যান, রাজউক)শিক্ষাবিদ ও পল্লী কবি ডা. সফিউদ্দিন সরদার, ডা. গাউসুল ইসলাম বাদশা মৃধা সহ সংশ্লিস্ট সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই৷





Comments
I am really glad and proud to see this website. II love my village very much. My father's name is Md.Muzaffar Husain. Please pray to Allah for my father.
Best Regards,
Zamee.
তবে সাইট ম্যাপের কিছু কিছু আর্টিকেল এখনো অনুপস্থিত, আশা করছি সে বিষয়গুলো তড়িৎ গতিতে পুরণের ব্যবস্থা নেয়া হবে ।
বিশেষ করে গ্রামটির অবস্থান ঠিকানাটা আগেই দেয়া উচিত ছিল , যেখানে শুধু একটা ম্যাপ দেয়া হয়েছে । যদি গ্রামটির অবস্থান ঠিকানাই না দেয়া হয় , বা গ্রামটি পরিদর্শনের জন্য যাতায়াত ব্যবস্থা উল্লেখ করা না হয় , তবে গ্রামটি থেকে কিভাবে শিক্ষা নিবে মানুষ ।
তাই , গ্রামটির কমিউনিকেশন এড্রেসটা যথাশীঘ্র তুলে ধরতে কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানানো হল।
পরিশেষে, সাইট নির্মাতা এবং গ্রামবাসীকে জানাচ্ছি সংগামী অভিনন্দন।
RSS feed for comments to this post